Prominent Greek Writers and Their Works
Writers | Works |
| Homer |
|
| Hesiod |
|
| Aesop | Aesop 's Fables |
| Aeschylus | Prometheus Bound The Persians The Suppliants Oresteia |
| Sophocles | Oedipus Rex Antigone Electra Ajax |
| Eurupides | Alcestis Medea Electra Helena The Cyclopes Hippolytus Andromache Hecuba Heracles The Trojan Women |
| Pindar | Victory Odes |
| Aristophanes | The Knights Lysitrata The Clouds The Birds The Frogs |
| Plato | Symposium The Republic |
| Aristotle | Rhetoric Poetics |
এস্কাইলার
আগামেমনন
আর্গসের রাজা আগামেমনন ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন বিপুল সেনাবাহিনীসহ সমুদ্রপথে। বাতাস পড়ে যাওয়ায় জাহাজগুলো থেমে থাকে। জ্যোতিষীর পরামর্শে আগামেমনন তাঁর কন্যা ইফেজেনিয়াকে দেবী আর্টেমিসের উদ্দেশ্যে বলি দেন। তাঁর স্ত্রী রানী ক্লাইটেমেনেস্ট্রা এটা জানতে পেরে সুযোগের অপেক্ষায় থাকেন কন্যা হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য। দশ বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর আগামেমনন জয়ী হন। নিজের রাজ্যে ফিরে প্রাসাদে প্রবেশ করার পর রানী ক্লাইটেমেনেস্ট্রা আগামেমননকে হত্যা করেন। এরপর রানী ক্লাইটেমেনেস্ট্রা ও তাঁর অবৈধ প্রেমিক আগামেমননভ্রাতা এজিসথাস ঘোষণা দেন, তাঁরাই এখন থেকে আর্গস শাসন করবেন। কিন্তু আর্গসের প্রবীণ কোরাসগায়কগণ এঁদেরকে অস্বীকার করেন। তাঁরা জানান আগামেমননপুত্র অরেস্টিস দেশে ফিরলেই পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণ করবেন।
সফোক্লিস
কিং ঈডিপাস
থিবিসের রাজা দৈববাণী পান যে, তাঁরই পুত্র তাকে হত্যা করে তাঁর স্ত্রীকে বিয়ে করবে। এমন ভয়াল দৈববাণীতে ভীত হয়ে শিশুপুত্রকে নির্জন পর্বতে ফেলে দেয়ার নির্দেশ দিলেন। কিন্তু রক্ষা পেল শিশু ঈডিপাস, স্থান পেল করিস্থের রাজার গৃহে। রানী তাকে নিজ সন্তানের মত লালন-পালন করলেন। ঈডিপাস যখন যুবা তখন এক বন্ধু বিদ্রূপ করল যে, সে তার পিতা-মাতার মত নয়। মনের দুঃখে সে করিস্থে ফিরল না আর। থিবিস নগরীর পামে হঠাৎ করে ক্ষণিক উত্তেজনার বশে সে এক জন রাজপুরুষকে হত্যা করল। সে রাজ্যে বাসরত এক ভয়াল দানবীর প্রশ্নের জবাব দিয়ে রাজ্যে লোকদের শ্রদ্ধাভাজন হলো। থিবিসের রাজ্যভার বুঝে নিতে হল তাকে। প্রথামাফিক সে রাজ্যের নিহত রাজার স্ত্রীকে বিয়ে করল। রাজা লেয়াস দস্যু দ্বারা নিহত এটা সবাই জানত। দেশে এক সময় মহামারি দেখা দিলে জ্যোতিষী জানান, রাজা ঈডিপাস এ ঘটনা মূলে। এর সূত্র খুঁজতে গিয়ে ঈডিপাস জানতে পারে সে তার পিতাকে হত্যাকরে তার নিজ মাতাকে বিয়ে করেছে। এরপর রানী জোকাস্টা শোকে দুঃখে, লজ্জায় আত্মহত্যা করে। রাজা নিজেই নিজের দু'চোখ উপরে ফেলে অন্ধ হয়ে যায়।
অ্যারিস্টোফেনেস
দি ফ্রগস
দেবতা ডায়োনিসাস গ্রিক ট্র্যাজেডি নাটকের নিম্নগামিতা লক্ষ করে পাতালপুরীতে যাত্রা করলেন। উদ্দেশ্য নাট্যকার ইউরিপিদিসকে মৃতের রাজ্য হতে ফের এথেন্সে ফিরিয়ে আনবেন। তিনি তার ভৃত্য ও ভাড় জ্যানথিয়াসকে সাথে নিয়ে যাত্রা করলেন। স্টিক্র নদী পার হয়ে মৃত্যুপুরীতে পৌঁছার পর দেখলেন, নাট্যকার ইউরিপিদিস আর এস্কাইলাস প্রত্যেকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য বিবাদ করছেন। দেবতা ডায়োনিসাস নিজে বিচারের ভার নিলেন। দুজনের নাটকগুলো দাড়িপাল্লার দুপাশে তুলে দেখলেন, এস্কাইলাসের দিককার পাল্লাটা ভারী। তিনি এস্কাইলাসকেই বিজয়ী বলে ঘোষণা দিলেন। অবশেষে এস্কাইলাসকে সাথে নিয়েই তিনি এথেন্সে ফেরার সিদ্ধান্ত গ্রহন করলেন।
Read more