পৃথিবীর বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে ঐতিহাসিক নিদর্শন (চীনের মহাপ্রাচীর, তাজমহল, পিরামিড, কলোসিয়াম), প্রাকৃতিক সৌন্দর্য (নায়াগ্রা জলপ্রপাত, মাচু পিচু, মাউন্ট এভারেস্ট), আধুনিক স্থাপত্য (আইফেল টাওয়ার, বুর্জ খলিফা, সিডনি অপেরা হাউস), এবং সাংস্কৃতিক কেন্দ্র (প্যারিস, রোম, ভ্যাটিকান সিটি, গ্র্যান্ড ক্যানিয়ন, অ্যাংkor Wat, গালি, ট্যুরটুনগা)। এই স্থানগুলো তাদের বিশ্বমানের আকর্ষণ, ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত।
ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন
- চীনের মহাপ্রাচীর (Great Wall of China): প্রাচীন চীনের বিশাল প্রতিরক্ষা প্রাচীর।
- তাজমহল (Taj Mahal), ভারত: মুঘল স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
- আইফেল টাওয়ার (Eiffel Tower), ফ্রান্স: প্যারিসের প্রতীক, রোমান্স ও স্থাপত্যের মেলবন্ধন।
- পিরামিড (Pyramids of Giza), মিশর: প্রাচীন সভ্যতার বিস্ময়।
- কলোসিয়াম (Colosseum), ইতালি: রোমান সাম্রাজ্যের বিশাল অ্যাম্ফিথিয়েটার।
- মাচু পিচু (Machu Picchu), পেরু: ইনকা সভ্যতার হারানো শহর।
- বুর্জ খলিফা (Burj Khalifa), সংযুক্ত আরব আমিরাত: বিশ্বের উচ্চতম ভবন।
- সিডনি অপেরা হাউস (Sydney Opera House), অস্ট্রেলিয়া: আধুনিক স্থাপত্যের masterpiece।
প্রাকৃতিক বিস্ময়
- নায়াগ্রা জলপ্রপাত (Niagara Falls), কানাডা/মার্কিন যুক্তরাষ্ট্র: বিশ্বখ্যাত জলপ্রপাত।
- মাউন্ট এভারেস্ট (Mount Everest), নেপাল/চীন: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।
- গ্র্যান্ড ক্যানিয়ন (Grand Canyon), মার্কিন যুক্তরাষ্ট্র: বিশাল গিরিখাত।
- গ্রেট বেরিয়ার রিফ (Great Barrier Reef), অস্ট্রেলিয়া: বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর।
- গ্যালস আইল্যান্ড (Galle Island), শ্রীলঙ্কা: ঐতিহাসিক শহর ও সুন্দর সৈকত।
- ট্যুরটুনগা (Trolltunga), নরওয়ে: পর্বতচূড়ায় ঝুলন্ত পাথরের formations।
সাংস্কৃতিক ও নগর কেন্দ্র
- প্যারিস, ফ্রান্স: শিল্প, সংস্কৃতি ও রোমান্সের শহর।
- ভ্যাটিকান সিটি, ইতালি: ক্যাথলিক চার্চের কেন্দ্র।
- অ্যাক্রোপলিস (Acropolis), গ্রীস: এথেন্সের প্রাচীন দুর্গ।
- টাইম স্কয়ার (Times Square), মার্কিন যুক্তরাষ্ট্র: নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র।
- ওল্ড হাভানা (Old Havana), কিউবা: ঐতিহাসিক স্থাপত্য ও সংস্কৃতি।
অন্যান্য উল্লেখযোগ্য স্থান
- স্ট্যাচু অফ লিবার্টি (Statue of Liberty), মার্কিন যুক্তরাষ্ট্র: স্বাধীনতার প্রতীক।
- সাগরাদা ফ্যামিলিয়া (Sagrada Familia), স্পেন: বার্সেলোনার অনন্য চার্চ।
- গার্ডেনস বাই দ্য বে (Gardens by the Bay), সিঙ্গাপুর: futuristic বাগান।
এই কেন্দ্রগুলো ভিন্ন ভিন্ন কারণে পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় এবং বিশ্বজুড়ে ভ্রমণকারীদের তালিকায় শীর্ষস্থান দখল করে আছে।
ভারতের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি তাজমহল। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দ বানু বেগম যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সাদা মার্বেলের সৌধটি নির্মাণ করেন। সৌধটি নির্মাণ শুরু হয়েছিল ১৬৩২ খ্রিস্টাব্দে, যা সম্পন্ন হয়েছিল প্রায় ১৬৪৮ খ্রিস্টাব্দে নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষণ করে।
প্রায় সাড়ে চার হাজার বছর আগের তৈরি। মিশরের পুরনো রাজরাজাদের সংরক্ষিত স্মৃতিচিহ্ন। প্রাচীনকালে হেলেনীয় সভ্যতার পর্যটকরা প্রথম এ ধরনের তালিকা প্রকাশ করে। সপ্তাশ্চর্যের সর্বশেষ তালিকায় প্রকাশিত হয়েছে ২০০৭ সালে। এ তালিকায় প্রথমেই স্থান পেয়েছে গিজার পিরামিড। এটি মিসরের সবচেয়ে বড়, পুরনো ও আকর্ষণীয় পিরামিড। যা খুফুর পিরামিড (৪৮১ ফুট) হিসেবেও পরিচিত।
অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস। ১৯৫৯ সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। শেষ হতে লেগেছিল ১৪ বছর। বিস্ময়কর স্থাপনার তালিকায় এটিও রয়েছে। অপেরা হাউসটি রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে। এটি নৌকার পাল আকৃতির ন্যায় দেখতে। অপেরা হাউসটি মহাসাগরের এক প্রান্তে তৈরি করা হয়েছে, যা দেখতে অনেকটা উপত্যকার মতো।
আমেরিকার সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের কিস্টোনে অবস্থিত মাউন্ট রাশমোর। গ্রানাইট পাথরের পাহাড় কেটে তৈরি করা একটি মনুমেন্ট। ভাস্কর গাটজন বর্গলাম এটি নির্মাণ করেন। ৬০-ফুট (১৮ মি) উচ্চতার এই প্রেসিডেন্সিয়াল ভাস্কর্য দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ১৩০ বছরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এখানে বিভিন্ন সময়ে দ্বায়িত্ব পালনকৃত যে চারজন মার্কিন রাষ্ট্রপতির আবক্ষমূর্তি স্থান পেয়েছে তারা হলেন, জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন, থিওডোর রুজভেল্ট, এবং আব্রাহাম লিংকন।
আঙ্করভাট কম্বোডিয়ার আংকরে অবস্থিত একটি ঐতিহাসিক মধ্যযুগীয় মন্দির। সুবিশাল এই স্থাপনাটি বিশ্বের সর্ববৃহৎ মন্দির। ১২শ শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা ২য় সূর্যবর্মণ। তিনি এটিকে তার রাজধানী ও প্রধান উপাসনালয় হিসাবে তৈরি করেন। আন্তরভাটের নির্মাণশৈলী খেমারুজ সাম্রাজ্যের স্থাপত্য শিল্পকলার অনুপম নিদর্শন ।এটি কম্বোডিয়ার জাতীয় পতাকায় স্থান পেয়েছে, এবং দেশটির প্রধান পর্যটন আকর্ষণ।
ইটালির লিনিং টাওয়ার অব পিসা। মার্বেলের তৈরি এই সৌধটি বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম। স্তম্ভটি ঘন্টা বাজানোর উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। এর এক পাশ হেলে থাকার কারণে সমগ্র বিশ্বে এর ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে। নির্মাণের শুরু থেকেই এই গুচ্ছের এক দিক থেকে ক্রমশ হেলতে থাকে। বর্তমানে এ অবকাঠামোটিকে রক্ষা করতে যুল্লখযোগ্য পদক্ষেপ গ্রহণ করায় এর হেলে পড়া রোধ ও ভূপাতিত হওয়া থেকে রক্ষা করা গিয়েছে।
# বহুনির্বাচনী প্রশ্ন
লা পাজ (La Paz) আনুষ্ঠানিকভাবে নোয়েস্ত্রা সেনিওরা দে লা পাজ নামে পরিচিত। এটি বলিভিয়ার প্রকৃত রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র, যেখানে দেশটির সরকার ও নির্বাহী কার্যক্রম পরিচালিত হয়; তবে সাংবিধানিক ও বিচারিক রাজধানী হলো সুক্রে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৬৫০ মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় লা পাজ পৃথিবীর সর্বোচ্চ প্রশাসনিক রাজধানী শহর হিসেবে পরিচিত। ১৫৪৮ সালে স্পেনীয়রা শহরটি প্রতিষ্ঠা করে এবং ১৮৯৮ সাল থেকে এটি প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। চোকুইয়াপু নদীর উপত্যকায় অবস্থিত এই শহর রেল ও সড়কপথে চিলি ও পেরুর সমুদ্রবন্দরগুলোর সঙ্গে যুক্ত এবং এর বিমানবন্দরটি বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক বিমানবন্দরগুলোর একটি।
৩,৬৪০ মিটার উচ্চতায় অবস্থিত বলিভিয়ার রাজধানী ও প্রধান শহর। পৃথিবীর উচ্চতম রাজধানী লাপাজ। এর উপকণ্ঠে অবস্থিত বিমান বন্দরটি পৃথিবীর উচ্চতম বিমান বন্দর ।
বিশ্বের উচ্চতম রাজধানী : লাপাজ, বলিভিয়া
পেন্টাগন (Pentagon) হলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (U.S. Department of Defense) প্রধান সদর দপ্তর। এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন এলাকায় অবস্থিত এবং বিশ্বের অন্যতম বৃহৎ অফিস ভবন হিসেবে পরিচিত। ভবনটির নকশা পাঁচ কোণবিশিষ্ট হওয়ায় একে Pentagon বলা হয় (গ্রিক শব্দ penta অর্থ পাঁচ) । এর আকৃতি পঞ্চভুজাকৃতির বলে এরুপ নামকরণ করা হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন।
পেন্টাগন থেকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও অন্যান্য প্রতিরক্ষা সংস্থার নীতিনির্ধারণ, সামরিক পরিকল্পনা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। এটি শুধু একটি ভবন নয়, বরং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও প্রতিরক্ষা ব্যবস্থার প্রতীক হিসেবেও পরিচিত।
এটি আমেরিকার নিউ হ্যাম্পশায়ার রাজ্যে অবস্থিত। ১ জুলাই ১৯৪৪ সালে এখানে জাতিসংঘের মুদ্রা আর্থিক সম্মেলন অনুষ্ঠিত হয় এবং এই সম্মেলনের সিদ্ধাস্তানুযায়ী আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংক অনু লাভ করে এজন্য এ দুটি সংস্থাকে ব্রিটনউডস ইনস্টিটিউট বলা হয়।
ভূ-মধ্যসাগরের তীরে অবস্থিত। মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর ও প্রধান সমুদ্র বন্দর।
লন্ডনে অবস্থিত মানমন্দির ও হাসপাতালের জন্য প্রসিদ্ধ। গ্রিনিচ মান মন্দির (GMT) ধর দ্রাঘিমাংশ) এ স্থানের উপর দিয়ে গেছে। বাংলাদেশের সাথে সময়ের ব্যবধান +৬ ঘণ্টা।
ঐতিহাসিক মসজিদটি ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় অবস্থিত ষোড়শ শতকে মোঘল সম্রাট জহিরউদ্দীন মুহম্মদ বাবর এটি নির্মাণ করেন মসজিদটির নির্মাণকাল ১৫২৭ খ্রিস্টাব্দে হিন্দু উগ্রবাদীদের দাবি যে, মসজিদটি দেবতা রামের মন্দির যদিও ঐতিহাসিক কোনো প্রমান পায়নি ভারতীয় প্রত্নতাতিক বিভাগ। ১৯৯২ সালের ৬ ডিসেম্বরে বাবরী মসজিদ হিন্দু সন্ত্রাসীদের দ্বারা বিধ্বস্ত হয়। ৩০ সেপ্টেম্বর, ২০১০ আলোচিত বাবরী মসজিদ মামলার রায় হয়, রায়ে বলা হয়, মুসলিম সম্প্রদায় পাবে এক-তৃতীয়াংশ এবং হিন্দু ধর্মীয় সংগঠন দুই-তৃতীয়াংশ ।
ইরাকের ফোরাত নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রান্তর। এখানে সামেস্কের অধিপতি এজিদের সেনাবাহিনীর সাথে ধর্মযুদ্ধে হযরত মুহাম্মদ (স) এর দৌহিত্র ও হযরত আলী (রা)-এর কনিষ্ঠ পুত্র ইমাম হোসেন (রা) মর্মান্তিকভাবে শাহাদৎ বরণ করে।
পুরাতন দিল্লিতে অবস্থিত। উচ্চতা ৫৮ মিটার কুতুব উদ্দীন আইবেক নির্মিত ভারতের সর্বোচ্চ মিনার। ১২৩২ সালে নির্মাণ করা হয়।
চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারের পশ্চিম কোণে অবস্থিত চীনের বিখ্যাত 'গ্রেট হল। এটা মূলত চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস - এর পার্লামেন্ট ভবন। গ্রেট হলের সাথে সাদৃশ্য রয়েছে এরুপ দুটি স্থাপনা হলো 'হোয়াইট হল' (লন্ডন) ও 'ইন্ডিপেন্ডেন্স হল (যুক্তরাষ্ট্র)।
ইস্তাম্বুল তুরস্কের বৃহত্তম শহর ও প্রধান অর্থনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিক কেন্দ্র। এটি ইউরোপ ও এশিয়া মহাদেশের সংযোগস্থলে বসফরাস প্রণালীর দুই তীরে অবস্থিত এবং প্রাচীনকালে বাইজান্টিয়াম ও কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল। প্রায় ১৬০০ বছর ধরে এটি রোমান, বাইজেন্টাইন ও উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল। বর্তমানে যদিও তুরস্কের রাজধানী আঙ্কারা, তবু ইস্তাম্বুল দেশটির বাণিজ্য, শিল্প, পর্যটন ও সংস্কৃতির প্রাণকেন্দ্র। শহরটিতে হাগিয়া সোফিয়া, নীল মসজিদ, তোপকাপি প্রাসাদসহ বহু ঐতিহাসিক স্থাপনা ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে।
ইস্তাম্বুল - এই নগরীটি এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে বিস্তৃত।
তিয়েনআনমেন চত্বর চীনের সর্ববৃহৎ চত্বর। এটি বেইজিং শহরের মধ্যস্থলে অবস্থিত। নিষিদ্ধ নগরী থেকে এটিকে পৃথক করে তিয়েনআনমেন গেট (স্বর্গীয় শান্তির তোরণ) যা চত্বরের উত্তর পার্শ্বে অবস্থিত। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম চত্বর (৪৪০,০০০ বর্গ মিটার- ৮৮০ মিটার x ৫০০ মিটার অথবা ১০৯ একর - ৯৬০ x ৫৫০ ইয়াড)। এই চত্বরটি চীনের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ঘটনার পীঠস্থান।
বহির্বিশ্বে এই চত্বরটি ১৯৮৯ সালের মুক্তবাজার অর্থনীতি ও গণতন্ত্রের দাবীতে তিয়েনআনমেন চত্বর প্রতিরোধ আন্দোলনের জন্যই অধিক পরিচিত, যা ৪ঠা জুন ১৯৮৯ সালে বেইজিং-এ সামরিক আইন জারীর মাধ্যমে ও শতাধিক বা মতান্তরে সহস্রাধিক প্রাণহানির মাধ্যমে সমাপ্তি ঘটে।
সিলিকন ভ্যালি হলো যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় অবস্থিত একটি অঞ্চল, যা বিশ্বব্যাপী উচ্চ প্রযুক্তি, উদ্ভাবন ও স্টার্টআপ সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত। এটি মূলত সান ফ্রান্সিসকো উপসাগরীয় এলাকার দক্ষিণাংশে সান্তা ক্লারা ভ্যালিকে ঘিরে গড়ে উঠেছে এবং সান হোসে, পালো আল্টো, মাউন্টেন ভিউ, সানিভেল ও কুপারটিনোর মতো শহরসমূহ এতে অন্তর্ভুক্ত। ট্রানজিস্টর ও ইন্টিগ্রেটেড সার্কিটে ব্যবহৃত সিলিকন উপাদান থেকে এর নামকরণ করা হয়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্যোগ, মার্কিন প্রতিরক্ষা খাতের বিনিয়োগ, ভেঞ্চার ক্যাপিটালের সহজলভ্যতা এবং উদার ব্যবসায়িক নীতির ফলে এই অঞ্চলে ইন্টেল, অ্যাপল, গুগল, হিউলেট-প্যাকর্ডসহ অসংখ্য বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্ম হয়েছে। এখানেই মাইক্রোপ্রসেসর, ইন্টিগ্রেটেড সার্কিট এবং ইন্টারনেটের পূর্বসূরি প্রযুক্তির বিকাশ ঘটে। বর্তমানে সিলিকন ভ্যালি যুক্তরাষ্ট্রের উচ্চ প্রযুক্তি শিল্পের প্রতীক এবং বিশ্ব প্রযুক্তি অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচিত।
সাড়ে ছয় হাজার কিলোমিটারব্যাপী বিস্তৃত চীনের এ মহাপ্রাচীরটি বিশ্বের মানবসৃষ্ট অন্যতম বড় নিদর্শন। এটি পৃথিবীর একমাত্র স্থাপনা যা চাঁদ থেকে দেখা যায়। খ্রিস্টের জন্মের আগে থেকে উত্তরের মঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য চীনের সম্রাটরা এটি নির্মাণ শুরু করে। ২২০-২০৬ খ্রিস্টপূর্বে সবচেয়ে উল্লেখযোগ্য দেয়ালগুলো নির্মাণ করা হয়। পূর্বে ডাংডং থেকে শুরু করে পশ্চিমে লপ লেক পর্যন্ত ৬৪০০ কিমি. দীর্ঘ এ দেয়ালটির বিস্তৃতি।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ওয়াটার গেট নামক বাণিজ্যিক ভবন অবস্থিত মার্কিন ডেমোক্রেটিক দলের প্রধান কার্যালয় অবস্থিত। ১৯৭২ সালের ১৭ জুন, রিপাবলিকান দল ডেমোক্রেটদের গোপন আলোচনা ও নির্বাচনী কৌশল জানার জন্য তাদের সদর দপ্তরে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি স্থাপন করে। এ ব্যাপারে ৫ জন হাতেনাতে ধরা পড়ে ঘটনাটি পরে ওয়াটার গেট কেলেঙ্কারী নামে সারা বিশ্বে পরিচিতি লাভ করে সংবিধান বিরোধী এ কাজের জন্য রিচার্জ নিক্সনকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল।
১৯৬১ সালের ১৩ ও ১৪ আগস্ট পূর্ব ও পশ্চিম বার্লিনের মধ্যে এ প্রাচীর নির্মিত হয় পূর্ব জার্মানীর নাগরিকগণ যাতে পশ্চিম জার্মানে প্রবেশ করতে না পারে সেজন্য তখন পূর্ব জার্মান সরকার এ প্রাচীর নির্মাণ করে এ প্রাচীর শীতল যুদ্ধের অন্যতম প্রতীকে পরিণত হয়েছিল ১৯৮৯ সালে ইউরোপে সমাজতন্ত্রের পতনে ফলে বার্লিন প্রাচীরের পতন ঘটে। বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য ১৫৫ কি.মি। ১৯৯০ সালে ৩ অক্টোবর (মধ্যরাতে) দুই জার্মানী একীভূত হয়। ১৯৯০ সালে পূর্ব জার্মানী রাষ্ট্রের বিলুপ্তি ঘোষিত হয়।
# বহুনির্বাচনী প্রশ্ন
প্রভাতে অবস্থিত রুশ সরকারের প্রধান কার্যালয়। মস্কোর ক্রেমলিন প্রাসাদের পাশে অবস্থিত বিখ্যাত রাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ভ্লাদিমির ইলিচ লেনিনের সমাধি রয়েছে।
লন্ডন শহরের প্রায় ১৬৫ কি.মি. উত্তর পশ্চিমে অবস্থিত একটি বৃহৎ শিল্পনগর। এটি রেলগাড়ির ইঞ্জিন ও নানা প্রকার যন্ত্রপাতি তৈরির জন্য বিখ্যাত।
# বহুনির্বাচনী প্রশ্ন
ফিনল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিখ্যাত শিল্প ও বাণিজ্য কেন্দ্র। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ দ্বারা এ শহর সাইবেরিয়ার পূর্বপ্রান্তে ভ্লাদিভস্তক বন্দরের সাথে সংযুক্ত।
ইসরাইল অধিকৃত একটি ফিলিস্তিন উপত্যকা ১৯৬৭ সালে ইসরাইল এটি দখল করে নেয় বর্তমান শান্তি চুক্তি ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের নিকট অর্পণ করা হয়েছে।
পশ্চিবঙ্গের বোলপুর অবস্থিত একটি ছোট শহর। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত আশ্রম রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিশ্বভারতী নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে পশ্চিমবঙ্গ সরকার এটিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করে।
স্থানটি মুসলমান, খ্রিস্টান ও ইহুদি তিন ধর্মের নিকট পবিত্র নগরী হিসেবে পরিচিত। হযরত মূসা (আ) ধর্ম প্রচার করে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। হযরত মুহাম্মদ (স)-এর মিরাজ এখান থেকে শুরু হয় ইসলামের প্রথম কেবল ঐতিহাসিক মসজিদ। বায়তুল মোকাদ্দাস অবস্থিত এখানে। স্থানটি মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দু।
ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর নগরীতে অবস্থিত শিখদের পবিত্র মন্দির। ১৯৮৪ সালে ভারতের ইন্দিরা সরকার স্বাধীনতাকামী শিখদের দমনের জন্য উক্ত মন্দিরে ব্লু স্টার অভিযান প্রেরণ করেন। এর ফলে শিখ সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শিখ দেহরক্ষীদের গুলিতে নিহত হন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। উল্লেখ্য যে, শিখরা গুরু নানক (প্রধান গ্রন্থ- গ্রন্থ সাহেব) এর অনুসারী।
ফিলিপাইনের রাজধানী, বৃহত্তম নগরী ও বন্দর এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (IRRI) প্রধান কার্যালয় অবস্থিত।
তিয়েন আনমেন শব্দের অর্থ- চিরশান্তির তোরণ নামে পরিচিত। এই স্কয়ারে দাঁড়িয়ে ১৯৪৯ সালের ১ অক্টোবর মাও সে তুং চীনকে সমাজতান্ত্রিক রাষ্ট্র ঘোষণা করে এই স্থানে ১৯৮৯ সালের জুন মাসে । গণতন্ত্রের দাবিতে চীনের হাজার হাজার ছাত্রছাত্রী বিক্ষোভ করলে সৈন্যদের কামান ও ট্যাংকের গুলিতে অসংখ্য ছাত্রছাত্রী নিহত হয়। ১৯৯৭ সালে হংকং হস্তান্তরের আনন্দঘন অনুষ্ঠানটি এই স্কয়ারে পালিত হয়।
পশ্চিমবঙ্গের ভাগিরথী নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক প্রান্তর। ১৭৫৭ সালে ২৩ জুন এই স্থানে ইংরেজ সেনাপতি লর্ড ক্লাইভ ও বাংলা-বিহার-উড়িষ্যার নবাব সিরাজ-উদ দৌলার মাঝে যুদ্ধ হয় এবং নবাবের পতন হয়। এ যুদ্ধে ইংরেজ সৈন্য সংখ্যা ছিল মাত্র ৩ হাজার।
সৌদি আরবে অবস্থিত একটি শহর মুসলমানদের নিকট একটি পবিত্র স্থান। ইসলাম ধর্মের পবিত্র কাবা শরীফ অবস্থিত। উপনাম- বালাদুল আমীন নিরাপদ শহর। সৌদি আরবে অবস্থিত একটি শহর মুসলমানদের নিকট দ্বিতীয় পবিত্র স্থান। ইসলাম ধর্মের প্রবর্তক বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) জন্মগ্রহণ করেন (৫৭০ খ্রিস্টাব্দে) । পবিত্র মক্কা নগরীকে কেন্দ্র বলা হয়।
৬২২ খ্রিস্টাব্দে নবীজী (সাঃ) পবিত্র মক্কা হতে মদীনায় হিজরত করেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর পবিত্র রওজা মোবারক অবস্থিত
# বহুনির্বাচনী প্রশ্ন
Read more