Henry Howard, the Earl of Surrey (1517-1547) গাইড ও নোট

এইচএসসি — একাদশ ও দ্বাদশ শ্রেণি - English - English Literature( for Admission) | NCTB BOOK
2.4k

Henry Howard, the Earl of Surrey (1517-1547)

(হেনরী হাওয়ার্ড, দি আল অব সারে)

সারে ওয়াটের থেকে বয়ঃকনিষ্ঠ। টমাস হওয়ার্ড, যিনি 'আর্ল অব সারে' ছিলেন, তিনি হলেন সারের পিতা, সুতরাং বনেদি বংশের সন্তান হিসেবে রাজসভাতে তাঁর স্থান ছিল গুরুত্বপূর্ণ। ফ্রান্স এবং স্কটল্যান্ডে তিনি সৈনিকরূপে গিয়েছিলেন। উদ্ধত ও দূরন্ত প্রকৃতির মানুষ ছিলেন। ফলে রাজার সঙ্গেও কলহ ও দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়েছিলেন এবং তার ফলে রাজদ্রোহিতার অজুহাতে ১৫৪৭ খ্রীষ্টাব্দে তাঁর শিরচ্ছেদ হয়।

প্রায় ১৫৪২ সালে সারে ওয়াটের সঙ্গে সাহিত্য কর্মে মিলিত হন। তিনিও গীতি কবিতা রচনা করেছেন পেত্রার্কের অনুসরণে। জেলে বসে কৈশোরের স্মৃতিচারণ করে যে কাব্য রচনা করেছেন তা অন্তরের সম্পদ। তার উল্লেখযোগ্য কৃতিত্ব হচ্ছে তিনি ইংরেজি সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। কারণ তিনি ভার্জিলের এনিড:-এর দুটি সর্গ ইংরেজিতে অনুবাদ করেছিলেন। যেটা পরে "সার্টেন বুকস অফ ভার্জিলস এনিস টার্নড ইনটু ইংলিশ মিটার নামে" পরিচিত।

এই দুই কবির কাব্য 'টোটেলস মিস্লেনি' বা টোটেলের কাব্য সংগ্রহ নামে খ্যাত। ওয়াট এবং সারের অকাল মৃত্যুর পর ১৫৫৭ সালে রিচার্ড টোটেল নামক জনৈক প্রকাশক এই দুই কবির রচিত কাব্য সম্ভার প্রকাশ করেছিলেন।

  • He is regarded as the father of Blank Verse (অমিত্রাক্ষর ছন্দ)।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...