সুকুমার রায়

- বাংলা - বাংলা সাহিত্য | NCTB BOOK
1.5k
সুকুমার রায়

সুকুমার রায় (৩০ অক্টোবর ১৮৮৭ – ১০ সেপ্টেম্বর ১৯২৩)
সুকুমার রায় ছিলেন বাঙালি শিশুসাহিত্যিক, ননসেন্স ছড়ার প্রবর্তক, লেখক, ছড়াকার, প্রাবন্ধিক, নাট্যকার এবং সম্পাদক। তিনি জনপ্রিয় শিশুসাহিত্যিক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র এবং খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের পিতা।

জন্ম ও পরিবার:
কলকাতার দক্ষিণ রাঢ়ী কায়স্থ বংশীয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা: উপেন্দ্রকিশোর রায়, মাতা: বিধুমুখী দেবী। দুই ভাই: সুবিনয় রায় ও সুবিমল রায়; তিন বোন: সুখলতা, পুণ্যলতা ও শান্তিলতা।

শিক্ষাজীবন:
প্রাথমিক শিক্ষা গ্রামে, পরে কলকাতার সিটি স্কুল থেকে এন্ট্রাস পাশ করেন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯০৬ সালে রসায়ন ও পদার্থবিদ্যায় B.Sc (অনার্স) লাভ করেন। ১৯১১ সালে ইংল্যান্ডে মুদ্রণ ও আলোকচিত্রের উপর উচ্চতর শিক্ষার জন্য যান।

কর্মজীবন:

  • উপেন্দ্রকিশোরের মৃত্যুর পর সন্দেশ পত্রিকার সম্পাদনা ও পারিবারিক ছাপাখানা পরিচালনা করেন।

  • শিশুদের জন্য ননসেন্স ছড়া, গল্প ও প্রবন্ধের মাধ্যমে বাংলা শিশুসাহিত্যে নতুন অধ্যায়ের সূচনা করেন।

  • ‘ননসেন্স ক্লাব’ ও ‘Monday Club’-এর মাধ্যমে সাহিত্যকর্মের সৃজনশীল পরিবেশ তৈরি করেন।

  • ব্রাহ্মসমাজের সংস্কারপন্থী কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।

সাহিত্যকর্ম:

  • ননসেন্স ছড়া ও কবিতা:

    • আবোল তাবোল

    • পাগলা দাশু

    • খাই-খাই

    • অবাক জলপান

    • লক্ষ্মণের শক্তিশেল

    • ঝালাপালা ও অন্যান্য নাটক

    • হ য ব র ল

    • শব্দ কল্প দ্রুম

    • বহুরুপী

  • প্রবন্ধ ও অন্যান্য:

    • ভাষার অত্যাচার (১৯১৫)

    • বর্ণমালাতত্ত্ব

    • দেশের-বিদেশের গল্প

    • জীবনের হিসাব (বিদ্যে বোঝাই বাবুমশাই)

    • চলচ্চিত্তচঞ্চরী

মৃত্যু:
১৯২৩ সালে মাত্র ৩৫ বছর বয়সে কালাজ্বরে (লেইশ্মানিয়াসিস) আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।

Content added By

# বহুনির্বাচনী প্রশ্ন

উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
সুকুমার রায়
সত্যজিৎ রায়
Promotion
NEW SATT AI এখন আপনাকে সাহায্য করতে পারে।

Are you sure to start over?

Loading...